নিজস্ব প্রতিবেদক
ঈদ উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শীবু শীলের শুভেচ্ছা
সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শীবু শীল (পার্থসারথি)। ছবি: আই নিউজ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল মুসলিম ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি আগাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল কলেজ শাখার নেতা শীবু শীল (পার্থসারথি)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের এই পবিত্র দিনটি মানুষের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করা। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হলে একটি মানবিক ও সাম্যের সমাজ গড়ে তোলা সম্ভব।
শীবু শীল (পার্থসারথি) আশা প্রকাশ করে বলেন, ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। সেই সঙ্গে তিনি দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
ইএন/এসএইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























