নিজস্ব প্রতিবেদক
মারাত্মক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা, বাঁচলেন ৬৭ যাত্রী
সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি উড়োজাহাজ। এ ফ্লাইটের ৬৭ আরোহী নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা থেকে ছেড়ে আসা ফ্লাইটটি বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করে। অবতরণের পরপরেই বেঁকে যায় উড়োজাহাজটির সামনের চাকাটি। এ অবস্থায় উড়োজাহাজটি সফলভাবে অবতরণ করান নভোএয়ারের অভিজ্ঞ পাইলট। এতে উড়োজাহাজটি রানওয়ের ওপরে দাঁড়িয়ে যায়।
ঢাকা থেকে আসা ওই ফ্লাইটের যাত্রী আজিজুর রহমান দুলু জানান, অবতরণের পর বিমানটির সামনের চাকা নষ্ট হয়ে যায়। আমাদের কোনো ক্ষতি হয়নি। নিরাপদে নামতে পেরেছি আমরা। তবে বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে থাকায় ঢাকা থেকে আরো চারটি ফ্লাইটও সৈয়দপুরের ফিরতি বিমানগুলো আর চলাচল করতে পারেনি। ফলে সৈয়দপুর ও ঢাকা বিমানবন্দরে অসংখ্য আরোহী আটকা পড়েছে।
এদিকে এই চাকা কখন নাগাদ মেরামত সম্ভব হবে তা সঠিকভাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) কেউ জানাতে পারেনি।
সৈয়দপুর বিমানবন্দরে নভোএয়ারের কোনো কর্মকর্তা এ ব্যাপারে সাংবাদিকদের কাছে কোনো তথ্য দিতে পারেননি।
তবে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ সাংবাদিকদের জানান, রানওয়েতে উড়োজাহাজটি রয়েছে। এর যাত্রীরা নিরাপদে নেমে চলে গেছেন। চাকাটি মেরামতের চেষ্টা করছে নভোএয়ার কর্তৃপক্ষ।
আইনিউজ/এসডি
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়
চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান
ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























