ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৯, ১৬ জানুয়ারি ২০২২
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কৃষক মোস্তফা শেঠের মৃত্যু
রাণীশংকৈল-ঠাকুরগাঁও পাকা সড়কে যানবাহনের ধাক্কায় স্থানীয় বিশিষ্ট কৃষক গোলাম মোস্তফা( ৬০) ওরফে মোস্তফা শেঠের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) বিকেলে আবাদতাকিয়া মাদ্রাসার কাছেএ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শনকারী রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেন। নিহত মোস্তফা সহোদর গ্রামের মৃত দবির শেঠের ছেলে।
পারিবারিকসূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে মোস্তফা বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে তার গমক্ষেত পরিদর্শন করতে যাচ্ছিলেন। বাড়ির সামনে পাকা রাস্তা পার হবার সময় একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। মাথায় প্রচন্ড আঘাত ও রক্তক্ষরণ নিয়ে তাকে পরিবারের লোকজন রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যায়।
সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























