টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে পুলিশের জালে ধরা দিলো ‘জিনের বাদশা’
গ্রেপ্তার ‘জিনের বাদশা’র নাম জাহাঙ্গীর আলম মুমিন (৩২)
টাঙ্গাইলের বাসাইলে পুলিশের জালে ধরা দিয়েছে এক জিনের বাদশা। দীর্ঘদিন ধরে কথিত এ জিনের বাদশা মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। গ্রেপ্তার ‘জিনের বাদশা’র নাম জাহাঙ্গীর আলম মুমিন (৩২)। সে দেশের বিভিন্ন জেলায় জিনের বাদশা সেজে প্রতারণা করে আসছিল।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর রিসোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম মুমিন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা বাজার (বেপারী পাড়া) এলাকার মৃত আমির হোসেনের ছেলে। প্রতারণা করতে তিনি বিভিন্ন পরিচয় ব্যবহার করে থাকেন। তার জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অনুযায়ী তিনি চট্রগ্রাম জেলার বাকলিয়া উপজেলার বৌ বাজার বাদিরটেক এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়, কথিত জিনের বাদশা জাহাঙ্গীর আলম মুমিন দেশের বিভিন্ন জেলায় নানা কৌশলে প্রতারণা করে আসছিল। বাসাইল উপজেলার এক নারীর প্রেমিককে বাধ্য করার কথা বলে কবিরাজ বাড়ি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতারণা শুরু করে। এক পর্যায়ে তিনি কৌশলে ওই নারীর নগ্ন ছবি হাতিয়ে নেন। জাহাঙ্গীর ওই নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ওই নারীর নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
- ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- ভোট চাইতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার প্রার্থী!
পরে ওই নারী প্রতারিত হওয়ার বিষয়টি বাসাইল থানা পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে বাসাইল উপজেলার দাপনাজোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল হক বলেন, প্রতারিত নারী বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম মুমিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার তার রিমান্ড চেয়ে আবেদন করা হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা

























