নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেট বিভাগ: ১৮টিতে বিএনপি, ১টিতে মজলিস জয়ী; জামায়াত শূন্য
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট বিভাগের চূড়ান্ত বেসরকারি ফলাফলে ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপর একটি আসনে জয় পেয়েছে মজলিস মনোনীত প্রার্থী। এ বিভাগে কোনো আসনেই জামায়াত জয়লাভ করতে পারেনি।
সিলেট জেলা
সিলেট-১: খন্দকার মুক্তাদির (বিএনপি)
সিলেট-২: তাহসিনা রুশদির লুনা (বিএনপি)
সিলেট-৩: এম এ মালেক (বিএনপি)
সিলেট-৪: আরিফুল হক চৌধুরী (বিএনপি)
সিলেট-৫: আবুল হাসান (মজলিস)
সিলেট-৬: ইমরান আহমদ চৌধুরী (বিএনপি)
সুনামগঞ্জ জেলা
সুনামগঞ্জ-১: কামরুজ্জামান কামরুল (বিএনপি)
সুনামগঞ্জ-২: নাসির উদ্দীন চৌধুরী (বিএনপি)
সুনামগঞ্জ-৩: কয়সর আহমেদ (বিএনপি)
সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম নুরুল (বিএনপি)
সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন মিলন (বিএনপি)
মৌলভীবাজার জেলা
মৌলভীবাজার-১: নাসির উদ্দিন মিঠু (বিএনপি)
মৌলভীবাজার-২: শওকতুল ইসলাম শকু (বিএনপি)
মৌলভীবাজার-৩: এম নাসের রহমান (বিএনপি)
মৌলভীবাজার-৪: হাজী মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি)
হবিগঞ্জ জেলা
হবিগঞ্জ-১: ড. রেজা কিবরিয়া (বিএনপি)
হবিগঞ্জ-২: ডা. সাখাওত হাসান জীবন (বিএনপি)
হবিগঞ্জ-৩: জি কে গউছ (বিএনপি)
হবিগঞ্জ-৪: এস এম ফয়সল (বিএনপি)
সার্বিকভাবে সিলেট বিভাগে বিএনপির নিরঙ্কুশ আধিপত্য লক্ষ্য করা গেছে। অধিকাংশ আসনেই বিএনপি প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই ফলাফলের মধ্য দিয়ে সিলেট বিভাগে বিএনপি তাদের শক্ত অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করল, অন্যদিকে একমাত্র সিলেট-৫ আসনে মজলিসের জয় আলাদা মাত্রা যোগ করেছে নির্বাচনী ফলাফলে।
ইএন/এসএইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024

























