বিনোদন ডেস্ক
ঈদের ‘ইত্যাদি’র দর্শক পর্বে মোশাররফ করিম
ছবি: সংগৃহীত
ঈদের বিশেষ আয়োজন মানেই বাড়তি চমক। আর সেই চমকের নাম যদি হয় ইত্যাদি, তাহলে দর্শকের প্রত্যাশা যে তুঙ্গে থাকবে- তা বলাই বাহুল্য। দুই যুগেরও বেশি সময় ধরে অনুষ্ঠানটি যেমন পুরোনো প্রজন্মের কাছে সমান জনপ্রিয়, তেমনি ডিজিটাল যুগের নতুন দর্শকরাও আগ্রহ নিয়ে উপভোগ করছেন। ইউটিউবে নিয়মিত ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নেওয়াই তার প্রমাণ।
এবারের ঈদেও থাকছে বিশেষ আয়োজন। নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে সমান দক্ষতার স্বাক্ষর রাখা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অংশ নিয়েছেন এবারের ঈদ ‘ইত্যাদি’র দর্শকপর্বে বিশেষ অতিথি হিসেবে। শুধু উপস্থিতিই নয়, তিনি সরাসরি অভিনয় করেছেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজনের সঙ্গে।
ঈদের এই বিশেষ পর্বে দর্শক নির্বাচনেও ছিল ভিন্নতা। প্রচলিত প্রশ্নোত্তর পর্বের পরিবর্তে একটি বিশেষ উপকরণের মাধ্যমে হাজারো দর্শকের মধ্য থেকে চারজনকে বাছাই করা হয়। অভিনব এ প্রক্রিয়া তৈরি করে অনন্য এক মুহূর্ত, যা উপস্থিত সবার মধ্যে কৌতূহল ও উত্তেজনা ছড়িয়ে দেয়।
এরপর শুরু হয় মূল অভিনয়পর্ব। তাৎক্ষণিক প্রস্তুতিতে মোশাররফ করিম অভিনয় করেন তিনটি ভিন্ন চরিত্রে। তাঁর সঙ্গে অংশ নেন নির্বাচিত চারজন দর্শক যাঁরা কেউই পেশাদার অভিনেতা নন। তবে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মোশাররফের অনবদ্য অভিনয়ে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।
অভিনয়ের ফাঁকে ফাঁকে উঠে আসে একটি অর্থবহ বার্তা, যা শুধু স্টুডিওতে উপস্থিত দর্শকদের নয়, ঘরের দর্শকদেরও আনন্দ ও ভাবনার খোরাক জোগাবে বলে আশা করা হচ্ছে। করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।
ইএন/এসএইচএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ

























