Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

পূর্ণতা পেল রাশমিকা-বিজয়ের সাত বছরের প্রেম

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ছবি: ইন্সটাগ্রাম

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ছবি: ইন্সটাগ্রাম

দীর্ঘ সাত বছরের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর-এ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হয় এই তারকা জুটির রাজকীয় বিয়ের আয়োজন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সকালে তেলুগু রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ঐতিহ্যবাহী তেলুগু আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এ বিয়েতে রাশমিকার পোশাক ছিল নান্দনিক ও সংস্কৃতির ছোঁয়ায় ভরপুর।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার বিবাহানুষ্ঠান, যা ছিল কোডাভা প্রথা অনুযায়ী। এ আয়োজনে রাশমিকা পরেন ঐতিহ্যবাহী কোডাভা স্টাইলের শাড়ি। কোডাভা রীতিতে শাড়ির ভাঁজ পেছনের দিকে থাকে, যা কর্ণাটকের কুর্গ অঞ্চলের নারীদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। এই বিশেষ পোশাক নির্বাচনের মাধ্যমে নিজের শেকড় ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানান অভিনেত্রী।

জানা গেছে, বিয়ের পোশাকে ব্যবহৃত হয় দামী সিল্ক শাড়ি ও বিশেষ নকশার সমাহার, যা পুরো আয়োজনকে আরও রাজকীয় আবহ দেয়। বিকেল ৫টায় শুরু হওয়া কোডাভা বিবাহানুষ্ঠান এক থেকে দুই ঘণ্টা স্থায়ী হয়।

সকালে তেলুগু রীতি এবং সন্ধ্যায় কোডাভা প্রথা দুই সংস্কৃতির মেলবন্ধনে উদয়পুরে সম্পন্ন হলো বহুল আলোচিত এই তারকা বিয়ে। সূত্র: এনডিটিভি

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়