Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজকীয় আয়োজনে বিয়ে, ২.৫ কোটি খরচ করেছেন বিজয়-রশ্মিকা

দক্ষিণী তারকা রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। ছবি: আই নিউজ

দক্ষিণী তারকা রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। ছবি: আই নিউজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল, ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দক্ষিণী তারকা রাশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। রাজস্থানের উদয়পুরে একটি বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হয়েছে বিয়ের অনুষ্ঠান, যেখানে তেলুগু ও কোডাভা রীতি অনুযায়ী সাজানো ছিল প্রতিটি আয়োজন।

বিয়ের ভেন্যুতে থাকায় খরচ হয়েছে চোখ ধাঁধানো। ১১৭টি বিলাসবহুল ঘর বিশিষ্ট এই রিসর্টে এক রাতের থাকার খরচ ২০-৫০ হাজার টাকা। শুধুমাত্র ভেন্যুতে নয়, বিয়ের অন্যান্য আয়োজনের জন্যও বিপুল অর্থ ব্যয় করেছেন নবদম্পতি। সূত্রের খবর, সব মিলিয়ে বিয়ের খরচ প্রায় ২.৫ কোটি টাকা।

নেটিজেনরা বলছেন, ১-২ কোটি টাকা খরচ করা এই জুটির পক্ষে মোটেও বড় ব্যাপার নয়। আসলে, তাদের মাসিক আয় এই খরচের চেয়ে অনেক বেশি। দু’জনের মোট সম্পত্তির পরিমাণও প্রায় ১৩০ কোটি টাকা।

রশ্মিকার ইনস্টাগ্রামে ৪৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় তিনি উপরের দিকের অবস্থানে রয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, রশ্মিকার সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা, এবং ছবি প্রতি পারিশ্রমিক তিনি পান ৩-৪ কোটি টাকা। বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে এ্যাম্বাসেডর হিসেবে কাজ করেও তিনি মোটা অঙ্কের আয় করেন।

অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডার সম্পত্তি প্রায় ৭০ কোটি টাকা। ছবি প্রতি পারিশ্রমিক তিনি পান ১২-১৫ কোটি টাকা, পাশাপাশি বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও বিপুল আয় হয় তাঁর।

এই দম্পতি অবশ্যই বিনোদন জগতের সব দিকেই সম্পূর্ণ রূপে প্রতিষ্ঠিত, আর তাদের রাজকীয় বিয়ে তার প্রমাণ দিয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়