Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নেপালে অভিনেতা আলভী, ঢাকায় আ/ত্ম*হ/ত্যা করলেন তাঁর স্ত্রী

জাহের আলভী ও তার স্ত্রী ইকরা। ছবি: সংগৃহীত

জাহের আলভী ও তার স্ত্রী ইকরা। ছবি: সংগৃহীত

নাটকের পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আ/ত্ম*হ/ত্যা করেছেন। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসায় এ ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

অভিনেতা আলভীর সঙ্গে কাজ করা একাধিক নির্মাতা বিষয়টি নিশ্চিত করেছেন। ইকরার চাচা দিপু খান জানান, তিনি বর্তমানে ময়মনসিংহের ভালুকায় অবস্থান করছেন। খবর পাওয়ার পরপরই পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ঘটনার সময় জাহের আলভী নেপালে একটি নাটকের শুটিংয়ে ছিলেন। ঈদ উপলক্ষে একাধিক নাটকের কাজ করতে তিনি সেখানে অবস্থান করছিলেন। শনিবার দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে আলভী লেখেন, “দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আ/ত্ম*হ/ত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংয়ে ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের রিজিক নামে একটি পুত্রসন্তান রয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়