আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ৫ মার্চ ২০২১
আপডেট: ১৩:০০, ৫ মার্চ ২০২১
আপডেট: ১৩:০০, ৫ মার্চ ২০২১
এবার ৮.১ মাত্রার ভুমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত
সাত মাত্রার বেশি দুটি ভূমিকম্পের পর এবার ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড। দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা ২৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। যার কেন্দ্রস্থল জনহীন কেরমাদেক দ্বীপপুঞ্জের কাছে, যা উত্তর-পূর্ব নিউজিল্যান্ড থেকে এক হাজার কিলোমিটার দূরে।
তবে আগের দুটি ভূমিকম্পের পর সুনামি সংকেত জারি করা হলেও শঙ্কা কেটে যাওয়ায় সেই সংকেত প্রত্যাহারের ঘোষণা দেয় দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজম্যান্ট এজেন্সি। এরপরই ৮ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পটি অনুভূত হয়।
ফলে নতুন করে কিছু কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় এলাকার জনসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়।
স্থানীয় সময় বিকেলের দিকে সুনামি সতর্কতা সংকেতের মাত্রা হ্রাস করে ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজম্যান্ট এজেন্সি। ভূমিকম্পের ফলে ‘ভূমি ও সামুদ্রিক হুমকির’ বদলে ‘সৈকত ও সামুদ্রিক হুমকির’ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়।
সতর্কতায় আরও বলা হয়, শক্তিশালী ভূকিকম্পের প্রভাবে তীব্র স্রোত ও ঢেউ কয়েক ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জনসাধারণকে সৈকত, তীর এবং নদীতে নামা থেকে বিরত থাকতে পরামর্শ দেয়া হয়।
তথ্যসূত্র- সিএনএন
আইনিউজ/আরআর
আরও খবর-
নিউজিল্যান্ডে সুনামি সতর্কতায় কেমন আছে বাংলাদেশ ক্রিকেট দল
৭.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড, সুনামির সতর্কতা
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















