ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১০, ১৫ মার্চ ২০২১
আপডেট: ১১:৫১, ১৫ মার্চ ২০২১

মেগানকে নিয়ে শার্লি এবদোতে বর্ণবাদী কার্টুন!

সংগৃহীত

সংগৃহীত

সম্প্রতি ফরাসী রম্য ম্যাগাজিন শার্লি এবদোর প্রচ্ছদে একটি কার্টুন ছাপা হয়েছে। সেখানে রয়েছেন ব্রিটিশ রাজ পরিবারের পুত্রবধূ ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল ও রাণী দ্বিতীয় এলিজাবেথ। কিন্তু কার্টুনটি প্রকাশের পর তোপের মুখে পড়েছে ম্যাগাজিনটি। কেননা অনেকেই কার্টুনটি বর্ণবাদী ও কুরুচিপূর্ণ হয়েছে বলে অভিযোগ তুলেছেন।

কার্টুনে দেখা যায়, রাণী দ্বিতীয় এলিজাবেথ তার হাঁটু দিয়ে মেগানের গলা চেপে ধরেছেন। ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেগান কেন বাকিংহাম ছেড়ে গেছে’। আর মেগানের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমি আর নিঃশ্বাস নিতে পারছিলাম না’।

মূলত যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার আদলে আঁকা হয়েছে কার্টুনটি। শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা যখন হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে ধরেছিলেন তখন সে বারবার ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ বলে আকুতি জানিয়েছিল। এই মৃত্যুর পর সারা বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে।

এদিকে কিছুদিন আগে অপরাহ উইনফ্রেকে দেয়া সাক্ষাৎকারে মেগান দাবি করেছেন, তার ছেলে অর্চির গায়ের রংয়ের জন্য তাকে প্রিন্স বানাতে চায়নি ব্রিটেনের রাজপরিবার।

শার্লি এবদো ফ্লয়েডের মৃত্যুর আদলে কার্টুন প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

বর্ণগত সমতার জন্য কাজ করা যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রানিমেড ট্রাস্টের প্রধান নির্বাহী ড. হালিমা খাতুন টুইটে বলেন, প্রচ্ছদটি ‘প্রতিটি স্তরে ভুল ছিল’।

ইউনিভার্সিটি অব বাথের রাজনীতি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক অরেলিন মনডন লিখেছেন, ম্যাগাজিনটি ‘একটি বর্ণবাদী পত্রিকা এবং অনেক দিন ধরেই এমনটা রয়েছে’।

আইনিউজ/এসডিপি

আরও পড়তে পারেন

‘গায়ের রংয়ের জন্য আমার সন্তানকে প্রিন্স করতে চায়নি’

মেগানের বর্ণবাদের অভিযোগ, যা বলল ব্রিটিশ রাজপরিবার

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়