ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ২৯ মার্চ ২০২১
আপডেট: ১৩:১৪, ২৯ মার্চ ২০২১

মিয়ানমারে হত্যার সমালোচনায় বাইডেন

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ‘গণহারে হত্যার’ কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত শিশুসহ শতাধিক মানুষ নিহত হওয়ার পর এ রক্তপাতকে তিনি ‘ভয়ানক এবং জঘন্য’ হিসেবে অভিহিত করেছেন। খবর এএফপি’র।

গত ১ ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত এবং বন্দি হওয়ার পর থেকে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে জনগণ লাগাতার বিক্ষোভ করছে।

বিক্ষোভ দমনে সহিংসতার পথ বেছে নেয় সামরিক সরকার। শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা নারী ও শিশুসহ ১১৪ জনকে গুলি করে হত্যা করে যা সেনা অভ্যুত্থানের পর একদিনে সর্বোচ্চ।

স্থানীয় সময় রবিবার নিজ রাজ্য ডেলাওয়ারে সাংবাদিকদের ব্রিফিংকালে বাইডেন বলেন, নিরাপত্তা বাহিনীর এ ধরনের পদক্ষেপ ‘খুবই ভয়ঙ্কর।’

তিনি বলেন, ‘আমি খবর পেয়েছি দেশটিতে নিরাপত্তা বাহিনীর লাগামহীন অভিযানে অনেক মানুষ নিহত হয়েছে যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। আর এ ধরনের পদক্ষেপ একেবারে জঘন্য।’

এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভয়াবহ এ সহিংসতাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে।

ইইউ বৈদেশিক নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনী গতকাল যে রক্তপাত ঘটিয়েছে তা খুবই ভয়ঙ্কর এবং লজ্জার।’

এর আগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান ও অস্ট্রেলিয়াসহ ১২টি দেশের সামরিক প্রধানরা মিয়ানমারের সামরিক বাহিনীর এমন জঘন্য কর্মকাণ্ডের নিন্দা জানান।

আইনিউজ/এসডি

সংশ্লিষ্ট নিউজঃ মিয়ানমারে সামরিক জান্তার গুলিতে ৪৫৯ জনের মৃত্যু

   মিয়ানমার সেনাবাহিনীর নিন্দায় ১২ দেশের প্রতিরক্ষা প্রধান

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়