প্রকাশিত: ১৩:১৫, ১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৩:১৭, ১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৩:১৭, ১ সেপ্টেম্বর ২০১৯
আম্বরখানা থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট: সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৩১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে।
রবিবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নগরের আম্বরখানার দর্শন দেউড়ীর, সুনামগঞ্জ রোড এর নিউ যমুনা এন্ড সৈকত এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০৭ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. আনোয়ার হোসেন (৩৬), পিতা- মো. আবুল বাশার, সাং-টেংগারবাম, থানা- মনোহরগঞ্জ, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা- বাসা নং ৩৩ (মকবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া), বড় বাজার আম্বরখানা, থানা- এয়ারর্পোট, এসএমপি, সিলেট ও মো. আনসার আহমেদ (৪৪), পিতা- মৃত খসরু তালুকদার, সাং- বাটিপাড়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- ভাড়াটিয়া, তারেকের বাসা, উপরপাড়া, থানা- জালালাবাদ, এসএমপি, সিলেট। গ্রেফতারকৃত আসামিদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব। আইনিউজ/এইচএআরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























