প্রকাশিত: ০৫:৪০, ২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:৪২, ২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:৪২, ২ সেপ্টেম্বর ২০১৯
কৃষ্ণাকে চাপা দেয়া সেই বাসচালক মোরশেদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে বাসচাপায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রানী চৌধুরীর পা হারানোর ঘটনায় ট্রাস্ট পরিবহনের বাসচালক মোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। রোববার রাতে মিরপুরের কাজীপাড়া থেকে তাকে আটক করা হয় বলে জানান পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ। এর আগে হাতিরঝিল থানায় কৃষ্ণা রায় চৌধুরীর স্বামীর করা মামলায় গাড়িচালক ছাড়াও মালিক ও চালকের সহকারীকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বাংলামোটর ওভারব্রিজের নিচে ফুটপাতে ট্রাস্ট পরিবহনের একটি বাস উঠে গেলে কৃষ্ণা রায় চৌধুরী (৫২) বাঁ পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য নিলে তার বাঁ পা কেটে ফেলতে হয়। আইনিউজ/এসবিআরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























