ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

প্রকাশিত: ০৬:৪৫, ২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৬:৪৫, ২ সেপ্টেম্বর ২০১৯

এনআরসি তালিকায় নাম না থাকায় আরেকজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চূড়ান্ত নাগরিক তালিকায় নাম না থাকায় আসামে এবার মারা গেলেন আরেকজন। তালিকায় নিজের নাম না দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

মারা যাওইয়া ব্যক্তি করিমগঞ্জ জেলার বদরপুরের ফয়জুর রহমান।

আনন্দবাজার সূত্রে জানা যায়, শনিবার (৩১ আগস্ট) তালিকায় নাম না থাকার খবর পেয়েই থমকে যান ফয়জুর। সারাদিন কথাবার্তা প্রায় বন্ধই ছিল। খাবার পর্যন্ত গ্রহণ করেন নি তিনি।

রবিবার (১ সেপ্টেম্বর) ভোরে তার মৃতদেহ পাওয়া যায়। রাতের কোনো একসময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ বছর বয়সী ফয়জুর রহমানের।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৬০ সালে কেনা জমির দলিল দিয়েছিলেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে। কিন্তু পরিবারের সাতজনের কারও আসেনি।

এনআরসি তালিকা প্রকাশের আগেই নাম না থাকার শঙ্কায় শনিবার আত্মহত্যা করেন শোণিতপুরের শায়েরা বেগমও। যদিও পরে জানা গিয়েছিল, তালিকায় নাম ছিল শায়েরার।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আসামের বিতর্কিত এনআরসি তালিকা প্রকাশ করা হয়। তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ ৬ হাজার অসমীয় এখন রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে পড়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়