আপডেট: ০৮:৩২, ২ সেপ্টেম্বর ২০১৯
'ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর রক্ষায় পাকিস্তানের সেনা পাঠানো উচিত'
আইনিউজ ডেস্ক: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের একটি স্বাধীনতাকামী সংগঠনের কমান্ডার বলেছেন, কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পর এখানে জাতিসংঘের শান্তিরক্ষী নিয়োগ করা প্রয়োজন ছিল।
যেহেতু এখন পর্যন্ত জাতিসংঘ কোনো পদক্ষেপ নেয়নি, তাই কাশ্মীরিদের রক্ষায় সেখানে পাকিস্তানের সেনাবাহিনী পাঠানো উচিত বলে মনে করেন সৈয়দ সালাহউদ্দিন নামে কাশ্মীরের ওই স্বাধীনতাকামী নেতা। খবর রয়টার্সের।
কাশ্মীরের ডজনখানেক সংগঠনের জোটপ্রধান সালাহউদ্দিন আরও বলেন, বিশ্বের একমাত্র পারমাণবিক ক্ষমতাধর মুসলিম দেশ পাকিস্তানের উচিত কাশ্মীরের এ দুর্দিনে নির্যাতিত মুসলিম ভাইবোনদের পাশে দাঁড়ানো। রোববার কাশ্মীরি ওই নেতা এসব কথা বলেন। তার এসব মন্তব্যে চাপে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
কারণ ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরের চালানো ভারতের সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদ প্রথম থেকেই করে আসছে পাকিস্তানের সাধারণ জনগণ। পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফারাবাদে রোববার বিশাল এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বাদগ্রাম শহরে জন্ম হলেও ২০১৭ সালে ওয়াশিংটন সালাহউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তালিকাভুক্ত করার পর থেকে তিনি আজাদ কাশ্মীরে চলে যান। তাকে আশ্রয় দেয়ায় তখন পাকিস্তানের সমালোচনাও করে মার্কিন যুক্তরাষ্ট্র।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























