আপডেট: ০৯:৫৩, ২ সেপ্টেম্বর ২০১৯
শার্শায় ১১ মামলার আসামী অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার
যশোর : যশোরের শার্শায় একটি ওয়ান-শুটারগান, এক রাউন্ড গুলি ও একশ‘ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থান থেকে শার্শা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুজন শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদ ছিলো- একাধিক মামলার আসামি সুজন ভারত থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা ট্যাবলেট এনে যশোর নেয়ার জন্য হাড়িখালি নামক স্থানে অপেক্ষা করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, বেনাপোল, যশোর এইচকে/ইএন- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























