আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:২৭, ১৯ এপ্রিল ২০২১
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত
মনমোহন সিং
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। সম্প্রতি অসুস্থ বোধ করায় নমুনা পরীক্ষা করান তিনি। সোমবার (১৯ এপ্রিল) পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, কংগ্রেসের এই শীর্ষ নেতাকে স্থানীয় সময় বিকেল ৫টায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি করা হয়েছে। মনমোহন সিংয়ের বয়স ৮৮ বছর। তাই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
এদিকে মহামারীর দ্বিতীয় ঢেউ ঠেকাতে টিকাকরণে জোর দেয়ার ব্যাপারে রোববারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন মনমোহন।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। ভারতে টানা পাঁচদিন ধরে দুই লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ রোধে দেশটির রাজধানী দিল্লিতে সাতদিনের সম্পূর্ণ কারফিউ জারি করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























