ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০৪, ২৪ এপ্রিল ২০২১

শেষ হয়ে গেছে নিখোঁজ ইন্দোনেশিয়ান সাবমেরিনের অক্সিজেন

কেআরআই নাংগালা-৪০২

কেআরআই নাংগালা-৪০২

নিখোঁজ ইন্দোনেশিয়ান নৌবাহিনীর সাবমেরিন সন্ধান ও উদ্ধারে বেশ কিছু নৌযান, উড়োজাহাজ আর শত শত সামরিক কর্মকর্তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেননা তাদের লক্ষ্য ক্রুদের জীবিত উদ্ধার করা। কিন্তু সাবমেরিনের অক্সিজেন শেষ হওয়ার সময়টুকু পার হয়ে গেছে। ফলে সেই ৫৩ নাবিককে জীবিত পাওয়ার আশা ক্ষীণ হয়ে এসেছে।

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর একজন মুখপাত্র আশমাদ রিয়াদ জানিয়েছিলেন, ‘আমাদের হাতে মাত্র শনিবার ভোর ৩টা পর্যন্ত সময় আছে - তাই আমরা সব রকমভাবে চেষ্টা করছি।’....বিস্তারিত

চেষ্টা করেও নির্ধারিত সময়ের মধ্যে সাবমেরিনটির খোঁজ পাওয়া যায় নি। সাগরের অনেক নিচে সাবমেরিনটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে সেটি বিধ্বস্ত হয়ে যেতে পারে।

বুধবার ভোর রাতে জার্মানির তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে। সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। কিন্তু এরপর থেকে সেটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।....বিস্তারিত

সাবমেরিনটিতে বিদ্যুৎবিচ্ছিন্ন হলে সর্বোচ্চ তিন দিন অক্সিজেন থাকার ব্যবস্থা ছিল। কিন্তু নির্ধারিত সেই সময় অতিক্রম করেছে।

নিখোঁজ সাবমেরিনের খোঁজে জোরালো অভিযান শুরু করে ইন্দোনেশিয়া। এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রতিবেশী সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়াও।

ইন্দোনেশীয় নৌবাহিনীর মুখপাত্র জুলিয়াস উইদজোজোনো বলেন, এখনও কোনও অগ্রগতি হয়নি। আমরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছি।

সাবমেরিনটি যে স্থান থেকে নিখোঁজ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, সেখানে তেলের চিহ্নও পাওয়া গেছে। তবে এটিকে খারাপ কিছুর নমুনা বলেই মনে করছেন ফরাসি ভাইস অ্যাডমিরাল জ্যঁ-লুইস ভিশট।

তিনি বলেন, তেল ভাসা খারাপ নমুনা। যদি এটি সাবমেরিনের হয়, তাহলে হয়তো সেখানেই সব শেষ!

৪০ বছরের পুরোনো সাবমেরিনটি কীভাবে ডুবতে পারে তা নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনও ব্যাখ্যা দেয়নি ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। সেটি অতিরিক্ত যাত্রীবোঝাই হয়ে গিয়েছিল কি না সে প্রশ্নেরও জবাব পাওয়া যায়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়