আপডেট: ১৫:১৯, ৫ সেপ্টেম্বর ২০১৯
গুলি করে হত্যার পর টেনে হিঁচড়ে লাশ নিয়ে গেলো বিএসএফ
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নাজিম উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করার পর লাশ নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে নাজিমসহ বেশ কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যান। তারা বাংলাদেশের রাজাপুর সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের কাছাকাছি পৌঁছালে ভারতের গেদে আমতলা বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাদের ধাওয়া করেন।
নিহত নাজিম উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে। পেশায় গরু ব্যবসায়ী নাজিম বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে রাজাপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বলে জানান নাজিমের ভাই রতন আলী।
বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও পালাতে পারেন নি নাজিম। ফলে গুলিতে নিহত হন নাজিম। পরে তার লাশ টেনে হিঁচড়ে নিয়ে গেদে আমতলা বিএসএফ ফাঁড়ির অদূরে ১ নম্বর গেটের কাছে ফেলে রাখে বিএসএফ।
উপজেলার সিংনগর গ্রামের বাসিন্দা আনু হালদার জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা বিএসএফ ফাঁড়ির অদূরে একটি লাশ পড়ে থাকতে দেখেছেন।
এ বিষয়ে ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক কামরুল হাসান জানান, স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে তারা এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর শুনেছেন। ‘প্রকৃত ঘটনা জানতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।’
তবে বিকাল ৩টার দিকে এ প্রতিবেদন প্রস্তুত করার আগ পর্যন্ত বিএসএফের কাছ থেকে চিঠির জবাব পাওয়া যায়নি।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























