আপডেট: ১৫:২৭, ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম দিন থাকলো আফগানিস্তানের ভাগেই
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মাঠে নেমেছিলো আফগানিস্তান। প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে আফগানরা। বলতে হয় প্রথম দিনে অনেকটাই সফল আফগানিস্তান।
দিন শেষে আসগর আফগান ৮৮ ও আফসার জাজাই ৩৫ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ও নাঈম হাসান দুটি করে এবং মাহমুদউল্লাহ রিয়াদ একটি উইকেট নিয়েছেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং নেয় আফগানরা। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে তারা শুরুতে সুবিধা করতে পারেনি। দলের ১৯ ও ৪৮ রানে দুই উইকেট হারায় সফরকারীরা। দুই ওপেনার এহসানউল্লাহ জানাত (৯ রান) ও ইব্রাহিম জাদরান (২১ রান) ফিরে যান তাইজুলের ঘূর্ণিতে। এরপর সাজঘরে ফেরেন হাসমতউল্লাহ শাহেদিও। লাঞ্চের পরে আসগর আফগানকে নিয়ে যাত্রা শুরু করেন রহমত শাহ।
দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সামান্য বৃষ্টির সুবিধা দুর্দান্তভাবে কাজে লাগান। দেখে শুনে, বাজে বলে রান তুলে। কোন ঝুঁকি ছাড়াই এগিয়ে যান তারা। দু'জনে যোগ করেন ১২০ রান। রহমত শাহ আফগানিস্তানের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি তুলে নেন। নাঈম হাসানের বলে ফিরে যান ব্যক্তিগত ১০২ রান করে। একই ওভারে সাবেক আফগান ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ নবীকে শূন্য রানে বোল্ড করে দেন তরুণ ডানহাতি অফ স্পিনার নাঈম হাসান। ১৯৭ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ।
আফগান শিবিরে জোড়া আঘাত হেনে বাংলাদেশ দল শেষ সেশনে রাজত্ব করবে বলেই মনে হয়েছিল। কিন্তু আসগর আফগান এবং আফসার জাজাই কোন সুযোগই দেননি বাংলাদেশ দলকে। আসগার আফগান ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দিন শেষ করেন। তার সঙ্গে ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন আফসার জাজাই। ষষ্ঠ উইকেটে তারা দু'জন যোগ করেছেন। ৭৪ রান।
দেশের হয়ে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম প্রথম দিনে শুরুর দুই উইকেট নেন। ২৫ টেস্ট খেলে একশ' উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। রফিক, সাকিবের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে শততম উইকেট নেন এই স্পিনার। ভাঙেন সাকিবের ২৮ টেস্টে একশ' উইকেট নেওয়ার রেকর্ড। এছাড়া তরুণ পেসার নাঈম হাসান নেন দুই উইকেট। মাহমুদুল্লাহ নেন একটি উইকেট। সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজকে 'বোতল বন্দি' করে রাখেন আফগান ব্যাটসম্যানরা।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে): আফগানিস্তান: ৯৬ ওভারে ২৭১/৫ (ইব্রাহিম ২১, ইসহানুল্লাহ ৯, রহমত ব্যাটিং ১০২, শহিদি ১৪, আসগর ব্যাটিং ৮৮*, নবি ০, আসার ব্যাটিং ৩৫* ; তাইজুল ২/৭৩ , সাকিব ০/৫০, মিরাজ ০/৫৯, নাঈম ২/৪৩, মাহমুদউল্লাহ ১/৯ , সৌম্য ০/২৬, মুমিনুল ০/৯, মোসাদ্দেক ০/১)
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























