লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৪১, ১৮ এপ্রিল ২০২২
ইফতারে রাখুন স্বাস্থ্যকর তরমুজের শরবত
তরমুজের শরবত
গ্রীষ্মকালে যেসব ফল আমাদের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে তার মধ্যে তরমুজ একটি উল্লেখযোগ্য ফল। এছাড়া এবার গরমের মধ্যে চলছে রোজা। সারাদিন রোজা শেষে ইফতারে এক টুকরো তরমুজ কিংবা এক গ্লাস তরমুজের শরবত খেলে প্রাণ তো জুড়াবেই, সেইসঙ্গে শরীরে পৌঁছাবে প্রয়োজনীয় অনেক পুষ্টি।
আসুন জেনে নেওয়া যাক স্বাস্থ্যকর তরমুজের শরবত তৈরির রেসিপি
তরমুজের শরবত তৈরি করতে যা লাগবে
তরমুজের টুকরা- ২ কাপ
বরফ কুচি- ২ কাপ
বিট লবণ- সামান্য
লেবুর রস- সামান্য
পুদিনা পাতা- কয়েকটি
চিনি- পরিমাণমতো।

তরমুজের শরবত যেভাবে তৈরি করবেন
তরমুজের খোসা ছাড়িয়ে বিচিগুলো ফেলে দিতে হবে। এরপর তরমুজ ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। একটি ব্লেন্ডারে টুকরা করা তরমুজ, কয়েকটি পুদিনার পাতা, চিনি, বিট লবণ ও লেবুর রস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার মিশ্রণটি একটি পরিষ্কার ছাকনি দিয়ে ছেঁকে নিতে হবে। স্বচ্ছ গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। ঠান্ডা শরবত খেতে বেশি সুস্বাদু লাগবে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?
সর্বশেষ
জনপ্রিয়

























