রুপম আচার্য্য
বিশ্বরঙের ঈদ আয়োজনে বৈচিত্র্যময় সব নতুন ট্রেন্ডি ডিজাইন
বিশ্বরঙের ঈদ আয়োজনে বৈচিত্র্যময় সব নতুন ট্রেন্ডি ডিজাইন। ছবি: বিশ্বরঙ
রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মার পরিশুদ্ধি ও সরলতায় ফিরে যাওয়ার এক গভীর আহ্বান। প্রকৃতির মতোই এই মাস মানুষকে শেখায় ধীরতা, মিতব্যয়িতা এবং অন্তরের সৌন্দর্যকে উপলব্ধি করতে। ব্যস্ততা, প্রতিযোগিতা আর অস্থিরতার ভিড়ে ক্লান্ত মানুষ যখন স্থিরতার খোঁজে ফেরে, তখন প্রকৃতিই তাকে পথ দেখায়। প্রকৃতির সেই প্রশান্তি ও সরলতার দর্শন থেকেই উৎসবের আনন্দকে নতুনভাবে উপলব্ধি করার বার্তা দেয় পবিত্র ঈদুল ফিতর।
দেশীয় ফ্যাশনের অগ্রণী প্রতিষ্ঠান ‘বিশ্বরঙ’ দীর্ঘ ৩১ বছর ধরে উৎসবকে কেন্দ্র করে নতুন ট্রেন্ড ও নান্দনিক ডিজাইনের পোশাক উপহার দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতর উপলক্ষে ফ্যাশন সচেতন মানুষের জন্য বিশ্বরঙ নিয়ে এসেছে বৈচিত্র্যময় ও ট্রেন্ডি সব নতুন ডিজাইন।
দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক ফ্যাশনের ধারা মিলিয়ে প্রকৃতির নানা রূপকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করা হয়েছে এবারের কালেকশনে। গ্রাফিক্যাল মোটিফ, বাহারি নকশা এবং বৈচিত্র্যময় ডিজাইনের সমন্বয়ে ঈদ আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলেছে বিশ্বরঙ।
এবারের পোশাকগুলোর প্যাটার্নেও দেখা গেছে নতুনত্ব। প্রতিটি ডিজাইনে রয়েছে প্রশান্তির এক কোমল ছোঁয়া। রঙের ব্যবহারে প্রাধান্য পেয়েছে অফ-হোয়াইট, সাদা, লাল, মেরুন ও গোল্ডেনের পাশাপাশি মাটির রঙ, পাতার সবুজ এবং আকাশের নীল- যা পুরো সংগ্রহে এনে দিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের পরিমিত এক আবহ।
এই আয়োজনের পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান, বেলভেটসহ বিভিন্ন ধরনের অলংকৃত কাপড়। কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এমব্রয়ডারি, জারদৌসি, কারচুপি, কাটওয়ার্ক ও স্ক্রিন প্রিন্টের মতো নানা কারুশিল্প। পাশাপাশি মিশ্র মাধ্যমে নিজস্ব নকশা ও কৌশলের সংমিশ্রণ পোশাকগুলোকে দিয়েছে ভিন্ন মাত্রা।
১লা রমজান থেকে চাঁদরাত পর্যন্ত বিশ্বরঙের সব শোরুমে চলবে ঈদ আয়োজনের বিশেষ প্রদর্শনী। এই আয়োজনের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য, সরলতা ও ঐতিহ্যের ছোঁয়ায় সাজানো পোশাকে উৎসবকে উদযাপনের আহ্বান জানাচ্ছে বিশ্বরঙ।
যে কেউ ঘরে বসেই শোরুমের সকল সামগ্রী কেনাকাটা করতে পারবে অনলাইনে, আমাদের ই-কমার্স সাইট www.bishworang.com.bd, ফেইজবুক পেইজ bishworang.fashion এবং ইনস্টাগ্রাম bishworang.fashion পোশাক সংক্রান্ত যেকোন তথ্য পেতে ০১৭৩০০৬৮০২৯, ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে ফোন করুন।
ইএন/এসএইচএ
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- চ দিয়ে শুরু নামের তালিকা অর্থসহ

























