নিজস্ব প্রতিবেদক
ঈদের আনন্দে নতুন সাজে সারা লাইফস্টাইল
ছবি: সংগৃহীত
রমজানের শেষভাগ এলেই ঈদের আনন্দ যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চারদিকে। এই উৎসবের আবহকে আরও রঙিন করে তুলতে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পোশাকের সমৃদ্ধ সংগ্রহ নিয়ে হাজির হয়েছে সারা লাইফস্টাইল।
ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সাজানো হয়েছে তাদের এবারের ঈদ কালেকশন। শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, কাফতান, ফ্যামিলি সেট—সব ধরনের পোশাকের পাশাপাশি সাব-ব্র্যান্ড ডিএইচইইউ-এর পশ্চিমা ধাঁচের পোশাকও পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে। ক্রেতাদের সুবিধার জন্য রয়েছে অনলাইনে প্রি-অর্ডার, দ্রুত ডেলিভারি এবং বিশেষ ছাড়ে কেনাকাটার সুযোগ।
ঈদকে সামনে রেখে পোশাকের বাজার যেমন জমে ওঠে, তেমনি ক্রেতাদের সঙ্গে ব্র্যান্ডের সম্পর্কও হয়ে ওঠে আরও দৃঢ়। ২০১৮ সালে যাত্রা শুরু করার পর থেকেই সারা লাইফস্টাইল ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতি বছরের মতো এবারের ঈদেও তারা নিয়ে এসেছে নতুনত্ব ও নান্দনিকতার সমন্বয়ে সাজানো সংগ্রহ।
এবারের কালেকশনের বিশেষ আকর্ষণ হলো—পুরো পরিবার একসঙ্গে একই ধাঁচের পোশাকে সাজতে পারার সুযোগ। আরামদায়ক ফ্যাব্রিক ও টেকসই ডিজাইনের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে ব্র্যান্ডটি। পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে কটন, লিনেন ও সিল্কের মতো মানসম্মত কাপড়, যা দীর্ঘ সময় পরেও আরামদায়ক অনুভূতি দেয়।
উৎসবের দিনগুলোতে পরার পাশাপাশি এই পোশাকগুলো পরবর্তীতেও সহজেই ব্যবহার করা যাবে—এমনভাবেই ডিজাইন করা হয়েছে প্রতিটি কালেকশন। ফলে ফ্যাশন, আরাম ও নান্দনিকতার সমন্বয়ে এবারের ঈদে নতুন সাজে ধরা দিচ্ছে সারা লাইফস্টাইল।
সারা লাইফস্টাইলের সঙ্গে যুক্ত হতে ভিজিট করতে পারেন ওয়েবসাইট: www.saralifestyle.com, ফেসবুক: facebook.com/saralifestyle.bd ও সাব-ব্র্যান্ড DHEU: facebook.com/dheumywave।
ইএন/এসএইচএ
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- চ দিয়ে শুরু নামের তালিকা অর্থসহ

























