আই নিউজ ডেস্ক
দাম্পত্য ফিকে? ‘৭৭৭ ফর্মুলা’ মানলে সম্পর্ক নতুন রঙে জাগবে
ছবি: AI সহায়তায় তৈরি
‘৭৭৭ ফর্মুলা’-র নেপথ্যে কোনও জটিল মনোবিজ্ঞান নেই। এই ফর্মুলা শুধু মনে করিয়ে দেয়, ব্যস্ত জীবনে সঙ্গীকেও অগ্রাধিকার দেওয়া জরুরি।
বর্তমান দাম্পত্য জীবন প্রায়ই রুটিন, দায়িত্ব ও ব্যস্ততার জালে আটকে যায়। কেরিয়ার, সংসার, সন্তান সামলাতে গিয়ে স্বামী-স্ত্রী নিজেদের জন্য সময় বের করতে পারেন খুব কমই। এর ফলশ্রুতিতে সম্পর্ক ক্রমশ ফিকে হয়ে যেতে পারে এবং কখনো কখনো শেষ পর্যন্ত বিচ্ছেদও ঘটে।
সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করান, একটি সময়ের পর দাম্পত্য কেবল দায়িত্ব এবং অভ্যাসের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। সেই ফিকে ভাব কাটাতে, দু’জনের একসঙ্গে সময় কাটানো অত্যন্ত জরুরি। এই চিন্তা থেকেই এসেছে নতুন পরামর্শ—‘৭৭৭ ফর্মুলা’।
‘৭৭৭ ফর্মুলা’ কি?
এটি মূলত তিনটি অভ্যাসের সমন্বয়
১. প্রতি ৭ দিনে একবার ডেট নাইট: এটি বাড়িতে বা বাইরে—যেখানে সুবিধা হয়, সেখানেই হতে পারে।
২. প্রতি ৭ সপ্তাহ অন্তর ছোট্ট ট্রিপ: হাতে সময় কম থাকলে লং ড্রাইভ বা কাছের পাহাড়-সৈকতে এক-দুই দিনের ঘুরে আসাও যথেষ্ট।
৩. প্রতি ৭ মাস অন্তর দূরে ঘুরে যাওয়া: দীর্ঘদিনের একান্ত সময় কাটানো সম্পর্ককে নতুন করে সতেজ রাখে।
সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, এর নেপথ্যে কোনও জটিল মনোবিজ্ঞান নেই। মূলত এটি মনে করিয়ে দেয়, ব্যস্ত জীবনে সঙ্গীকেও অগ্রাধিকার দিতে হবে।
সময়ের অভাব? হতোয়েই কোয়ালিটি টাইম
সব দম্পতির জন্য প্রতি সাত সপ্তাহ বা সাত মাস অন্তর ঘুরে যাওয়া সম্ভব নাও হতে পারে। মনোবিজ্ঞানীরা জানাচ্ছেন, একসঙ্গে সময় কাটানোর অর্থ কেবল বাইরে ঘুরতে যাওয়া নয়। ছোটখাটো ঘরোয়া কাজ, সকালের চা-কফি, সিনেমা দেখা, গান শোনা—সবই হতে পারে ‘কোয়ালিটি টাইম’।
দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে অন্তত আধঘণ্টা একান্তে কাটানো, দিনের ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়া, ছোটখাটো খারাপ লাগা বা প্রত্যাশা নিয়ে খোলাখুলি আলোচনা—সবই সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করে।
সংক্ষেপে, ‘৭৭৭ ফর্মুলা’ শুধু একটি সময়সূচি নয়; এটি একটি মনে রাখার সূত্র যে, দাম্পত্য জীবনেও সঙ্গীকে অগ্রাধিকার দিতে হবে, ভালোবাসা ও যত্নের মাধ্যমে সম্পর্ককে নতুন রঙে সাজাতে হয়।
ইএন/এসএইচএ
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























