নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৫২, ৩১ আগস্ট ২০২১
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদশিরা ফিরবেন আজ
ফাইল ছবি
আজ মঙ্গলবার দেশে ফিরবেন আফগানিস্তানে আটকেপড়া ১৫ বাংলাদেশি নাগরিক। কাবুল থেকে গিয়ে তারা বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।
দোহা থেকে মঙ্গলবার তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম।
এর আগে মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছান আফগান ওয়্যারলেসে কর্মরত ছয় বাংলাদেশি। শনিবার পৌঁছান আরও ছয়জন। তারও আগে দোহায় পৌঁছেছিলেন আরও তিন জন। সব মিলিয়ে কাবুল থেকে যাওয়া ১৫ বাংলাদেশি বর্তমানে দোহায় অবস্থান করছেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে।
ড. মোমেন বলেন, কোনো দেশে বাংলাদেশি নাগরিকরা আটকা পড়লে আমরা সব সময় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। আফগানিস্তানেও সুযোগ পাওয়া মাত্রই আমরা তাদের ফিরিয়ে আনব। ঢাকা থেকে আটকেপড়া বাংলাদেশিদের সব ধরনের সহায়তা দেয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। কাবুলে বাংলাদেশের কোনো মিশন না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। তারা (উজবেকিস্তানে বাংলাদেশ মিশন) এর ব্যবস্থা করবে বলে জানান মন্ত্রী।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























