ঢাকা, শুক্রবার ১০ জুলাই ২০২৬,   আষাঢ় ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ৩১ আগস্ট ২০২১
আপডেট: ১৯:৩৩, ৩১ আগস্ট ২০২১

মৎস্যখাত বৈদেশিক মুদ্রা অর্জনে সম্ভাবনাময় একটি খাত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসাবে আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বঙ্গভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি রুই, কাতলা, মৃগেল, কালি বাউস, পাবদা, গুলশা, সুবর্ণ রুই, গলদা চিংড়ি, মহাশোলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় রাষ্ট্রপতি বলেন, মৎস্যখাত দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে উজ্জ্বল সম্ভাবনাময় একটি খাত। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। তিনি মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদসহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়