নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:১২, ১ সেপ্টেম্বর ২০২১
পরিবেশমন্ত্রীকে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংস্থার অভিনন্দন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসি) এর নির্বাহী সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিওনোসা।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে প্রতিশ্রুতি বিষয়ক হালনাগাদ ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশান (NDC) যথাযথভাবে জমা দেয়ার ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করায় গতকাল এক পত্রের মাধ্যমে অভিনন্দন জানায় ইউএনএফসিসি।
ইউএনএফসিসি এর নির্বাহী সেক্রেটারি তার অভিনন্দন পত্রে বলেন, কোভিড-১৯ মহামারির মতো চলমান বৈশ্বিক সংকটকালে যথাসময়ে বাংলাদেশের এনডিসি জমাদান নিঃসন্দেহে প্রশংসনীয়। ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি এবং বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা বৃদ্ধি করায় তিনি বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত কর্মকাণ্ডের বাস্তবায়ন পদ্ধতি এবং উন্নত অভিযোজনের বিষয়গুলো এনডিসিতে অন্তর্ভুক্তির বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন। দাখিলকৃত এনডিসিতে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বাংলাদেশের দূরদর্শী কৌশলগত পরিকল্পনা ও জলবায়ু পরিবর্তন রোধ বিষয়ক টেকসই কর্মকাণ্ড অন্তর্ভুক্তিতে সুযোগ্য নেতৃত্ব প্রদানের জন্য তিনি পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানান।
ইউএনএফসিসি'র নির্বাহী সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিওনোসা অভিনন্দন পত্রে প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তির সর্বোচ্চ বাস্তবায়ন, আসন্ন জলবায়ু সম্মেলনের সফলতায় একযোগে কাজ করার জন্য ভবিষ্যৎ দিনগুলোতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সকল কর্মকাণ্ডে বাংলাদেশেকে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ছয় মাস আগে ক্যাপ্টেন নওশাদের পাইলট বাবাও মারা যান ভারতে
বিষধর গোখরা সাপের ১৪টি ছানা লাউয়াছড়ায়
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























