নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:২৯, ১ সেপ্টেম্বর ২০২১
বৃহস্পতিবার আসছে ক্যাপ্টেন নওশাদের মরদেহ
ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
প্রতিমন্ত্রী বলেন,‘আমরা শোকাহত সবাই, একজন সম্মানিত পাইলট, যিনি এর আগেও বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে অনেক যাত্রীর জীবন রক্ষার্থে যে ক্রেডিট উনি দেখিয়েছেন এবং যাত্রীদের নিরাপদে অবতরণের ব্যাপারে উনি সমর্থ হয়েছেন; উনি আজকে আমাদের মধ্যে নেই।’
তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব তার মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভবত আগামীকাল সকাল সাড়ে ৮টায় উনার মরদেহ দেশে আসবে। আমরা মর্মাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
কোন প্রক্রিয়ায় তার মরদেহ দেশে আনা হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তথ্য পেয়েছি আগামীকাল সকাল ৮টায় তার মরদেহ দেশে আনা হবে। পুরো বিষয়টি দেখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মরদেহ দেশে আনার তিনটি পদ্ধতি ছিল। একটি হচ্ছে এখান থেকে ফ্লাইট আসার পথে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের মাধ্যমে আনা অথবা ওখান থেকে যে রেগুলার ফ্লাইট আছে, সেভাবে আনতে হবে অথবা আমাদের একটি বিমান ওখানে গিয়ে উনাকে আনবে। সবগুলো অপশনই আমরা ওপেন রেখেছি, যেটা সহজ হয়। সেটাই কাজে লাগানো হবে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু রেগুলার ফ্লাইট অপারেট হচ্ছে না। তাই এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যে অপশনটি সহজ হয়, সে অপশন ব্যবহার করেই আমরা তার মরদেহ দেশে নিয়ে আসব।’
উল্লেখ্য, গত ২৭ আগস্ট সকালে ওমানের মাস্কাট থেকে শতাধিক যাত্রী নিয়ে বিজি-২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ অসুস্থ বোধ করেন। পরবর্তীতে বিমানটিকে মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
আকাশে অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন নওশাদ কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান। একই সময় তিনি কো-পাইলটের কাছে বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন।
কলকাতার এয়ার ট্রাাফিক কন্ট্রোল কাছের নাগপুর বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দিলে কো-পাইলটই বিমানটিকে অবতরণ করান। দ্রুত বিমানের পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
রোববার রাতে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে যান ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের দুই বোন। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ক্যাপ্টেন নওশাদের ভেন্টিলেশন ব্যবস্থা চালু রাখার পক্ষে মত দেন। পরে সোমবার ক্যাপ্টেনের পরিবারের সামনে তার ভ্যান্টিলেশন খুলে দেয়া হয়।
আইনিউজ/এসডিপি
অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ
ছয় মাস আগে ক্যাপ্টেন নওশাদের পাইলট বাবাও মারা যান ভারতে
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























