নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:৫৯, ২ সেপ্টেম্বর ২০২১
শাহজাদপুরের এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই
সাবেক শিল্প-উপমন্ত্রী, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন আর নেই।
তিনি তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয় সময় বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৩ টা ১৩ মিনিটে তিনি মারা যান।
জানা গেছে, শুক্রবার ভোর ৫ টায় তার লাশ দেশে আসবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
হাসিবুর রহমান স্বপন ১৯৫৬ সালের ১৬ জুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর দল থেকে পদত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৮ সালে সংসদ সদস্য পথ হারান।
হাসিবুর রহমান স্বপন ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
জানা গেছে, স্বপন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। পরিবেশমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























