নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৩৯, ২ সেপ্টেম্বর ২০২১
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত জোট ব্রিকসের (BRICS) প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদিত হয়েছে। এর ফলে ২০১৫ সালে গঠিত এ বহুজাতিক ব্যাংকে বাংলাদেশের আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিশ্চিত হলো।
বৃহস্পতিবার বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নরস নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২০ আগস্ট বোর্ড অব গভর্নরসের ওই সভায় বাংলাদেশের যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়।
বাংলাদেশ ছাড়াও উরুগুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত এর সদস্যপদ ব্যাংকটি অনুমোদন দিয়েছে। এবারই প্রথম ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোর বাইরের কোন রাষ্ট্রকে ব্যাংকটিতে যোগদানের অনুমোদন দিলো।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদান উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উম্মোচন করবে’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এবং অন্যান্য উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বৈদেশিক সহায়তা লাভের ক্ষেত্রে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয় জানিয়ে তিনি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে সদস্য হিসাবে যোগদান সংক্রান্ত বাকি আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের যোগদান নিশ্চিত হওয়া উপলক্ষ্যে ব্যাংকটির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো বিশেষ শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে সহযোগিতার যে সেতুবন্ধন রচিত হতে যাচ্ছে তা বাংলাদেশের সমৃদ্ধির পথে দুর্বার যাত্রাকে আরো শক্তিশালী করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত ৮০টি বিভিন্ন প্রকল্পে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























