ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:১৩, ২ সেপ্টেম্বর ২০২১

সরকারি চাকরিতে বয়সের ছাড় দিয়ে দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশ

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য আরেক দফায় বয়স ছাড় দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়ে মোট ২১ মাস বয়সের ছাড় দিয়ে আদেশ জারি করেছে। তবে বিসিএসের জন্য এ ছাড় হবে না।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীনস্থ অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেওয়া হয়। 

মন্ত্রণালয়ের আদেশে বলা হয় যে, বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যাতীত) সরাসরি নিয়োগের শূণ্য পদসমূহ দ্রুত সময়ের মধ্যে পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রনালয়/বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এমতাবস্থায়, বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যাতীত) সরাসরি নিয়োগের শূণ্য পদসমূহ দ্রুত সময়ের মধ্যে পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রনালয়/বিভাগকে নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়