ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৫, ২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৯:৫৪, ৩ সেপ্টেম্বর ২০২১

রেলওয়েতে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া সহকারি সচিবের প্রতারণা

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজায় অবস্থানরত জাতীয় দলের সাবেক ফুটবলার সাইদ হাসান কানন রেলমন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম-সচিব) মোহাম্মদ আতিকুর রহমানকে ফোন করে জানান, রেলপথ মন্ত্রণালয়ের জাহিদুল ইসলাম নামের এক সহকারী সচিব রেলওয়েতে চলমান নিয়োগে অফিস সহকারী পদে চাকরি দেওয়ার নাম করে জনৈক মো. নুরুন্নবী কিরণের কাছ থেকে ৫ লক্ষ  টাকার চুক্তি করে ইতিমধ্যে ৩ লাখ টাকা নিয়েছে।

চাকরি প্রার্থীর সন্দেহ হওয়ায় সে তার পরিচিত সাইদ হাসান কাননকে জানালে তিনি রেল মন্ত্রীর একান্ত সচিবকে বিষয়টি অবগত করেন।

বিষয়টি জানার পরে রেলপথ মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুস সালাম বিকেলে পুলিশ প্লাজায় উপস্থিত হয়ে সেখানে অবস্থানকালীন চাকরি প্রত্যাশী ব্যক্তি, প্রতারক রেলপথ মন্ত্রণালয়ের বাজেট শাখা-১ এ সহকারী সচিব জাহিদুল ইসলাম পরিচয় ধারী উল্লাপাড়ার জুট ইন্সপেক্টর মির্জা শফিকুর রহমানকে দেখতে পান। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ৩ লাখ টাকা অগ্রিম নেয়ার কথা স্বীকার করে।

এ সময় রেলপথ মন্ত্রীর  একান্ত সচিব তাৎক্ষণিকভাবে গুলশান থানায় অবহিত করলে সেখান থেকে পুলিশ এসে প্রতারক শফিকুর রহমান  নামে প্রতারককে আটক করে। 

প্রতারক, চাকরি প্রত্যাশী ব্যক্তির কাছ থেকে চুক্তি মোতাবেক অবশিষ্ট ২ লক্ষ টাকা নিতে পুলিশ প্লাজায় এসেছিল।  গ্যারান্টার হিসেবে  চাকরি না পেলে ৫ লাখ টাকা ফেরত দেয়ার  প্রমাণ হিসেবে ডাচ বাংলা ব্যাংকের চেক চাকরি প্রত্যাশীকে দিয়ে রেখেছে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রী এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো ধরনের প্রতারণা থেকে সজাগ থাকার অনুরোধ জানান। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ