ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৭, ২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৯:৩০, ৩ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন ৭ অক্টোবর

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন আগামী ৭ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি) 

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) ৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী ১৪ সেপ্টেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি আগামী ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৯ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ আগামী ২০ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ আগামী ৭ অক্টোবর।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

আওয়ামী লীগের প্রয়াত নেতা অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ