নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪০, ৪ সেপ্টেম্বর ২০২১
তোফায়েল আহমেদ আইসিইউতে
তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের দিল্লির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
দিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে তোফায়েল আহমেদ চিকিৎসাধীন রয়েছেন। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে কিছু মেডিকেল চেক আপের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, তার অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরো পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রেখেছি।
তিনি আরো বলেন, দুশ্চিন্তার কিছু নেই। আশা করি আগামীকালের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারব।
গত ৩০ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শুক্রবার দুপুরে তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লিতে নেয়া হয়।
পাঁচবারের জন্য সংসদ সদস্য ৭৭ বছর বয়সী এ রাজনীতিবিদ আওয়ামী লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























