ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৫৮, ৫ সেপ্টেম্বর ২০২১

গর্ভবতী নারীদের টিকা নিতে এসএমএস লাগবে না

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গর্ভবতী নারীদের টিকা নিতে কোনো এসএমএস লাগবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নিবন্ধনের পর সুবিধাজনক যেকোনো সময় টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন তারা।

রোববার (৫ সেপ্টেম্বর) দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। 

তিনি বলেন, গর্ভবতী মায়েদের টিকা গ্রহণের ক্ষেত্রে আগের নিয়ম পরিবর্তন করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে টিকার নিবন্ধনের পর একজন গর্ভবতী নারী এসএমএস না পেলেও পছন্দমতো সময়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। 

শামসুল হক বলেন, গর্ভবতী মায়েরা টিকা গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ কার্ড নিয়ে যেতে হবে। এছাড়া টিকা নেওয়ার আগে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে। 

আইনিউজ/এসডিপি 

ভ্যাকসিনের জন্যে এসএমএস লাগবে না (ভিডিও) 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়