নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১
‘আপাতত ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা নয়’
করোনাভাইরাস প্রতিরোধে আপাতত ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
তিনি বলেন, সবক্ষেত্রে এখন পর্যন্ত টিকার বয়সসীমা ১৮ বছরের ঊর্ধ্বে। জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১৮ বছরের বেশি বয়সী বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রছাত্রী আছে, তাদেরকে টিকার আওতায় আনা হবে।
১৮ বছরের নিচে টিকা কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে শামসুল হক বলেন, এই মুহূর্তে আমাদের এটি জানা নেই। তবে এটা নিয়ে সরকার যেহেতু চিন্তা করছে, ভবিষ্যতে যদি কোনো পরিকল্পনা আসে সেটা আপনাদেরকে জানাতে পারব। ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার বিষয়টি জাতীয় কমিটির সিদ্ধান্ত পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, এর আগে ইউজিসির মাধ্যমে তালিকা নিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করেছিলাম, তাদের অনেকেই তখন টিকা নিয়েছেন। তারপরও যারা বাকি রয়েছেন, সেসব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের এনআইডি নেই তাদেরকে জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে যেন তারা টিকা নিতে পারেন, সে লক্ষ্যে সুরক্ষা ওয়েবসাইটে নতুন আরেকটি উইন্ডো খোলার চেষ্টা চলছে। সেক্ষেত্রেও প্রত্যেকের নিজস্ব বিশ্ববিদ্যালয় এবং অধীনস্থ কলেজগুলো থেকে একটি তালিকা আমাদের কাছে আসতে হবে। এরপর সেগুলো যাচাই-বাছাই করে সেগুলোকে সুরক্ষা সার্ভারে যুক্ত করা হবে।
সংক্রমণ প্রসঙ্গে অধিদফতরের এই মুখপাত্র বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অনেকখানি কমেছে। গতকাল ১০ শতাংশের নিচে এসে দাঁড়িয়েছে, সেটি আমাদের জন্য স্বস্তির সংবাদ। যেভাবে সংক্রমণের রাশ টেনে ধরা হয়েছে, সেটি যদি অব্যাহত থাকে তাহলে আশা করতে পারি সেপ্টেম্বরের রোগীর সংখ্যা কমে আসবে। যদিও সংক্রমণের হার কমে এসেছে তবে এখানে আমাদের আত্মতুষ্টির কোনো অবকাশ নেই।
এর আগে, শনিবার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মডার্না এবং ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হতে পারে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























