ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৮, ৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২০:৩৮, ৬ সেপ্টেম্বর ২০২১

বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে। মোসারাত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- আনভীরের বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, আনভীরের মা আফরোজা বেগম, আনভীরের স্ত্রী সাবরিনা, শারমীন, সাইফা রহমান মীম, কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং ইব্রাহীম আহমেদ রিপন।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মামলা দু’টি আদালতে দায়ের করা হয় বলে জানা গেছে।

মামলার বাদী নুসরাত জাহান তানিয়া বলেন, আনভীরসহ মোট ৮ জনের বিরুদ্ধে হত্যা এবং ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে হত্যা মামলা ৩০২/৩৪ এবং ধর্ষণের মামলা সেকশন ৯/১ এবং ৯/২ এ।

গত ১৯ এপ্রিল রাতে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মুনিয়ার বড় বোন তানিয়া। আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

এরপর মৃত্যুর সঙ্গে বিবাদীর কোনো 'সংশ্লিষ্টতা পাওয়া যায়নি' জানিয়ে গত ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। পুলিশের ওই প্রতিবেদনে অনাস্থা জানিয়ে মামলার বাদী তদন্তের আবেদন করেছিলেন। গত ১৮ আগস্ট ঢাকার মহানগর হাকিম ওই আবেদন খারিজ করে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সায়েম সোবহান আনভীরকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

মুনিয়ার আত্মহত্যার মামলা থেকে বসুন্ধরার এমডি আনভীরকে অব্যাহতি

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়