হুমায়ুন কবির
আপডেট: ২২:৩১, ৭ সেপ্টেম্বর ২০২১
‘বড় বড় নেতাদের সাথে সেলফি তুলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বড় বড় নেতাদের সঙ্গে সেলফি তুলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণ আন্দোলনের প্রয়োজন।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে 'বিএনপি জনতার পাশে' শিরোনামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের জিম্মি করে রেখেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, সাংবাদিকদের ডিজিটাল মামলা দিয়ে গণমাধ্যমকে পঙ্গু করে দিয়েছে। এছাড়াও সারা বাংলাদেশে প্রায় ১৩ লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। বর্তমান সরকার দেশে বিভিন্ন প্রজেক্টের নাম দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। পদ্মাসেতু নির্মাণ, মেট্রো রেল, কর্ণফুলী ট্যানেলসহ বড় বড় প্রজেক্টের মাধ্যমে তারা বিদেশে টাকা পাচার করছে। এই সরকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে।
মির্জা ফখরুল বলেন, তাই আপনাদের বলছি এখন আমাদের সেলফি তুলে পোস্ট করার সময় নয়, আমাদের সকলকে একযোগে আন্দোলন শুরু করতে হবে- তবেই আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো।
এসময় ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি দলীয় সাংসদ জাহিদুর রহমান, কেন্দ্র ও জেলা থেকে আসা বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ, রানীশংকৈল উপজেলা বিএনপি সভাপতি আইনুল হক মাস্টার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপি সভাপতি পান্না বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক মনিরুজ্জামান মনিসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























