নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৩২, ৮ সেপ্টেম্বর ২০২১
ডেঙ্গু থেকে রক্ষায় দিন-রাতে মশারি টানানোর পরামর্শ
ডেঙ্গু থেকে রক্ষা পেতে দিন ও রাতে মশারি টানানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম।
তিনি বলেন, সরকারি-বেসরকারি হাসপাতালে করোনার পাশাপাশি ডেঙ্গু শনাক্তের সুব্যবস্থা রয়েছে। তাই জ্বর হলে বিলম্ব না করে ডেঙ্গু পরীক্ষা করা উচিত। ডেঙ্গু সংক্রমণ বিষয়ে জনগণ সচেতন হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে করোনার পাশাপাশি বর্তমানে ডেঙ্গু পরীক্ষা বেড়েছে। সবাই নিজ নিজ অবস্থানে থেকে সচেতন এবং অন্যকে সচেতন করে তোলার মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ফুলের টবসহ বাসার ভেতরে বা আশপাশে জমে থাকা পানি তিনদিনের মধ্যে ফেলে দিতে হবে। দিনে-রাতে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























