নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:২৯, ৮ সেপ্টেম্বর ২০২১
টিকা কেন্দ্রের ধারণক্ষমতার বেশি নিবন্ধন হওয়ায় এসএমএস পেতে সমস্যা
টিকা নিতে দীর্ঘ লাইন। ফাইল ছবি
করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ার জন্য দীর্ঘদিন আগে নিবন্ধন করেও এসএমএস না পাওয়ার অভিযোগ করছেন অনেকেই।
জানা গেছে, টিকাদান কেন্দ্রেগুলোর ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন হচ্ছে, যার ফলে এসএমএস পেতে সমস্যা হচ্ছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, যেসব টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে সেসব কেন্দ্রের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন করা হয়েছে। যার কারণে মোবাইল ফোনে এসএমএস পেতে সমস্যা হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতর এ সমস্যার সমাধানের চেষ্টা করছে জানিয়ে ডা. নাজমুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি সমাধান করতে কিন্তু বাস্তবতা হলো একটি কেন্দ্রে একদিনের জন্য নির্দিষ্ট পরিমাণ টিকা দেওয়া যায়।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























