নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:২১, ১০ সেপ্টেম্বর ২০২১
শনিবার দেশে আসছে সিনোফার্মের ৫৪ লাখ টিকা
সিনোফার্মের করোনা টিকা
চীন থেকে সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা দেশে আসছে। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান শুক্রবার রাত পৌনে আটটার দিকে ফেসবুকে দেওয়া পোস্টে টিকা আসার খবর জানান।
হুয়ালং ইয়ান জানিয়েছেন, এই ৫৪ লাখ টিকা চীন থেকে বাংলাদেশ কিনেছে।
গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়।
এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়।
এরপর কয়েক ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা আসে। দেশে এখন যে টিকাদান কর্মসূচি চলছে, তার একটি বড় অংশকেই এ টিকা দেওয়া হচ্ছে।
এর আগে গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। এরপর তা ব্যবহারে অনুমোদন দেয় বাংলাদেশও।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























