নিজস্ব প্রতিবেদক
আলী আশরাফের আসনে নৌকার প্রার্থী প্রাণ গোপাল দত্ত
কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনের টানা তিন মেয়াদসহ ৫ বারের এমপি ছিলেন অধ্যাপক আলী আশরাফ। গত ৩০ জুলাই তার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ হবে।
অধ্যাপক প্রাণ গোপাল দত্ত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অধ্যাপক আলী আশরাফ নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও ছিলেন আলী আশরাফ।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























