নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪১, ১১ সেপ্টেম্বর ২০২১
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে
খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য মত দিয়েছে আইন মন্ত্রণালয়। সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ মতামত দেওয়া হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। ২৫ মাস কারাভোগের পর করোনা পরিস্থিতিতে গত বছর ২৫ মার্চ ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার সাজা শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য স্থগিত করা হয়। এরপর দ্বিতীয় দফায় আরও ছয় মাস সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসে তৃতীয় দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। চলতি সেপ্টেম্বরে সেই মেয়াদ শেষ হতে যাচ্ছে। মেয়াদ শেষের আগেই খালেদার ভাই শামীম এস্কান্দার আবেদন করেন। সেই আবেদনের বিষয়ে খালেদার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দিল আইন মন্ত্রণালয়।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























