নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৫১, ১২ সেপ্টেম্বর ২০২১
করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে কাজ করছে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। বর্তমান সরকার ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য দূর করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের সুযোগ দানের কারণে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে । মেয়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে উল্লেখ করে মন্ত্রী এসময় মেয়েদের নিয়মিত মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহবান জানান।
পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন রোববার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় 'নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ' এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ফুল ও ফুলবাগান উদ্বোধন এবং ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.কে.এম. হেলাল উদ্দিন এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কবিরুজ্জামান চৌধুরী প্রমুখ ।
রোববার অপর এক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলার ১ হাজার ৮৭৯ জন চা শ্রমিককে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৯৩ লাখ ৯৫ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করেন।
এছাড়াও, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ৬৮ লাখ টাকা ব্যয়ে ১৭ টি পরিবারের নিকট নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠান শেষে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আনোয়ার উদ্দিনেরত প্রথম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে বড়লেখা পৌরসভা মিলনায়তনে পৌর নাগরিক কমিটি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, করোনা শুরু সময় থেকেই সাধারণ জনগনের পাশে গিয়ে কাজ করে যাওয়া প্রিয় মানুষটিকে করোনা মহামারিতেই আমরা হারালাম।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























