ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ১২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:৩৩, ১২ সেপ্টেম্বর ২০২১

রক্ত দিয়ে বাঙালি জাতিসত্ত্বার নাম লিখেন বঙ্গবন্ধু: প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। পাকিস্তানের শোষণ- নিপীড়ন, অত্যাচার-জুলুম থেকে এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দেওয়া দল। রক্ত দিয়ে বাঙালি জাতিসত্ত্বার নাম লিখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ষড়যন্ত্রকারীদের স্থান বঙ্গবন্ধুর আওয়ামী লীগে কোনোদিন হবে না।

আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। মুক্তিযুদ্ধের  চেতনায় দেশকে গড়ে তুলবই। মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে বলেন ডা.মুরাদ।

আজ (রোববার) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগের  বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন; বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়‌নে সবাই‌কে ঐক্যবদ্ধভা‌বে কাজ কর‌তে হ‌বে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা ‌যেন দে‌শের ক্ষ‌তি কর‌তে না পা‌রে, সে‌দি‌কে সবার সজাগ দৃ‌ষ্টি রাখ‌তে হ‌বে।

সভায় জেলা আওয়ামী লীগে'র যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা,উপজেলা আওয়ামী লীগে'র সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগে'র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম,মহাদান ইউনিয়ন আওয়ামী লীগে'র সভাপতি আজমত আলী মাস্টার, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিসুর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগে'র বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়