নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯, ১৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১২:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১২:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২১
শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা জব্দ
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে সোমবার রাতে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অভিযোগে হাসান আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
এপিবিএন কর্মকর্তা জিয়াউল হক জানান, বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে সোমবার রাতে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জব্দ করে সিভিল এভিয়েশন সিকিউরিটির সদস্যরা; যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকা সমমূল্যের।
এই বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা করে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























