নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২১
বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশের ছবি, অনুপ্রেরণার ছবি: তথ্য প্রতিমন্ত্রী
ফাইল ছবি
বঙ্গবন্ধুর ছবি এটি কোনো ব্যক্তির নয়, এটি বাংলাদেশের ছবি, আদর্শের ছবি, অনুপ্রেরণার ছবি। ব্যক্তিকে অতিক্রম করে তা হয়েছে উঠেছে আমাদের সকল প্রেরণার উৎস। কোনো আইন দ্বারা নয় দায়িত্ববোধের জায়গা হতে এই ছবি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ইতিহাস হয়ে থাকবে, বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
আবেগ আপ্লুত হয়ে ডা. মুরাদ বলেন; ছবির পিছনের মহানায়ক, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি এই দেশের প্রতিচ্ছবি। আমরা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, এই ছবি আমাদের পথ দেখায়, উৎসাহ যোগায় জনসেবায় আত্মনিয়োগ করতে। এই ছবিতে নিহিত আছে আদর্শ, এই আদর্শের পথ বেয়ে আজকের বাংলাদেশ এবং আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত নেতা আবুল কালাম মন্ডল স্মরণে কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরোও বলেন; বঙ্গবন্ধুকে যারা দেখেছেন তারা সৌভাগ্যবান আর যারা দেখি নাই সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতি ঘরে ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর ছবি রাখা উচিত। ইতিহাসের হাত ধরেই আমরা উন্নয়নের মহাসড়কে, আমাদের যেতে হবে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, বিশ্বে মুক্তিকামী মানুষের জন্য এক অনন্য ইতিহাস। একটি ছবি যখন অনুপ্রাণিত করে, সেই ছবি আমাদের দৃষ্টিতে রাখা উচিত। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নিজেকে আদর্শবান ও নৈতিকতায় বলীয়ান করে অন্যায়ের প্রতিবাদী হতে সাহস যোগাবে।
কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসাইনের সভাপতিত্বে এবং নূরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, মেয়র মনির উদ্দিন।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























