ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:০৬, ১৬ সেপ্টেম্বর ২০২১

ইভ্যালির চেয়ারম্যান-এমডি গ্রেফতার: শুক্রবার বিস্তারিত জানাবে র‍্যাব

শামীমা নাসরিন ও মো. রাসেল

শামীমা নাসরিন ও মো. রাসেল

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে বিস্তারিত জানাবে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।

তিনি বলেন, গুলশান থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে আজ বিকেল সাড়ে চারটায় মোহাম্মদপুরের বাসায় অভিযান পরিচালনা করে ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানকে র‍্যাব সদর দফতরে নিয়ে আসা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে অভিযান শেষে বাসা থেকে তাদের নিয়ে বের হওয়ার সময় র‍্যাব সদস্যদের বাধা দেন সেখানে উপস্থিত হওয়া ইভ্যালির গ্রাহকরা। গ্রাহকরা স্লোগান দেন, ‘রাসেল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।’ 

এর আগে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করা হয়। এ মামলাতেই রাসেল দম্পতিকে গ্রেফতার দেখিয়েছে র‍্যাব। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ