ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:২২, ১৬ সেপ্টেম্বর ২০২১

এবার অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের লিখিত আদেশ

নিবন্ধিত ৯২টি অনলাইন নিউজ পোর্টাল বাদে অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্টের লিখিত আদেশ প্রকা্শ করা হয়েছে। আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে তাৎক্ষণিকভাবে সেগুলো বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ লিখিত এ আদেশ প্রকাশ করেন। এতে বলা হয়, রিট পিটিশনে সংযুক্ত নিউজ পোর্টালের ৯২টি যদি অনৈতিক, মানহানিকর ও গুজবসংক্রান্ত তথ্য প্রচার করে, তাহলে বিবাদীরা এগুলোও বন্ধ করতে পারেন।

এমন অবস্থায় প্রশ্ন আসছে নিবন্ধিত কোনগুলো? দেশে এখন পর্যন্ত সরকারের অনুমোদন পেয়েছে আইনিউজসহ ৮৫টি অনলাইন নিউজপোর্টাল। আর দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল হিসেবে অনুমোদন পেয়েছে ৯২টি পোর্টাল। নিবন্ধিত পোর্টালগুলোর তালিকা দেখতে ক্লিক করুন

এর আগে গত মঙ্গলবার আদেশ দেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু। তারাই রিটটি দায়ের করেছিলেন। আদালতের আদেশের পর রাশিদা চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, ‘এর আগে এ সংক্রান্ত রিট আবেদনে আদালত গত ১৬ আগস্ট রুলসহ আদেশ দিয়েছিলেন। সে রিটেই সম্পূরক আবেদন করে অনিবন্ধিত, অনুমোদিত নিউজ পোর্টাল বন্ধের আরজি জানিয়েছিলাম। আদালত সে আবেদনের শুনানির পর বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে সাত দিনের মধ্যে অনিবন্ধিত, অনুমোদিত নিউজ পোর্টাল বন্ধ করে প্রতিবেদন দিতে বলেছেন।’

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ